কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনি ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন তেঁতুলিয়া বাজার কমিটির সদস্যরা

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তারা শুভেচ্ছা জ্ঞাপন ও মতিবিনময় করেন।
হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাদাাকটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপের নেতৃত্বে নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ মোড়ল, সাধারণ সম্পাদক জলিল গাজী, অর্থ সম্পাাদক জয়ন্ত কুমার কুন্ডু, সদস্য আলা উদ্দীন সরদার, ইবাদুল সরদার, আজাহারুল গাজী, রফিকুল ইসলাম, আবু মুছা ফয়সাল, হরষিত সানা ও হাফিজুল ইসলাম মোড়ল ইউএনও’র কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাজারের উন্নয়ন ও বাজার ব্যবসায়ীদের স্বার্থে নিজেদেরকে দায়িত্ব পালন করতে হবে। বাজারকে একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাজারে রূপান্তরিত করতে হবে। আইন শৃংখলার উন্নতি, ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষায় নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। তিনি বাজারের পরিবেশ রক্ষায় হাউস নির্মান, উচ্ছিষ্ট দ্রব্য ও পানির সঠিক ব্যবহারসহ কিভাবে বাজার ও বাজার সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা করা যায় সে ব্যাপারে উপদেশ প্রদান করেন। প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
 

Tag
আরও খবর