কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ।



 আশাশুনি উপজেলার প্রতাপনগর ৭.১ পোল্ডারের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে যাওয়ায় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন অন্তত ৩৫-৪০ হাজার মানুষ।
জানাগেছে, বেড়িবাঁধের ওপর নির্ভরশীল ১০ থেকে ১২ গ্রামের মানুষের বসবাস। পাশাপাশি এলাকায় রয়েছে ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি, যেখানে ধান, মাছসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। বাঁধটি ভেঙে গেলে বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে তাদের বসবাস করতে হয়। বর্তমানে এলাকায় গাছপালা ও ফসলের আবাদ হচ্ছে। এ অবস্থায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি হবে। কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় এক হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটি হওয়ায় তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে। এর আগেও বাঁধের পাশের একটি স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্তমান ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে। তাই ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিকেলে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার কথা জানান।
পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত কাজ শুরু করা হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু বলেন, বেড়িবাঁধের ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া পাঠানো ছবি ও ভিডিও দেখে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছেন।

Tag
আরও খবর