কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা


 আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী মোকাম বুধহাটা বাজারে অস্থায়ী চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বুধহাটা বাজারে খেয়াঘাট চত্বরে এ ক্যাম্প পরিচালনা করা হয়। 
বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও ভাড়া আদায় কার্যক্রম উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, ভিপি সহকারী মহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দীক উল্লাহ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি, জামায়াত নেতৃবৃন্দ 
ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
বাজার কমিটি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারে পাবলিক টয়লেট নির্মান, টিউবওয়েল ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবী জানান। সাথে সাথে চাউল পট্টি হতে পান বাজার হয়ে মৎস্য সেড গামী রাস্তার পাশে অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মান করায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম হয়েছে অভিযোগ করে দ্রুত ড্রেনের পাশে অতিরিক্ত উচু ওয়াল কেটে প্রয়োজনীয় উচু করার ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়। 
প্রধান অতিথি নিয়মিত ভাড়া তথা রাজস্ব আদায়ের মাধ্যমে বৈধ ভাবে ব্যবসা পরিচালনা করা এবং সরকারি নিয়ম কানুন মেনে জনস্বার্থ রক্ষার আহবান জানান। বাজার উন্নয়নে প্রয়োজনীতা ব্যবস্থা নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন বলে আশ্বস্থ করেন।


Tag
আরও খবর