কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ক্রীড়া সামগ্রী বিতরণ

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে ক্রীড়া সামগ্রী ও প্রয়োজনীয় আসবাব বিতরণ করেছেন। সোমবার (১৯ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে এসব সামগ্রী বিতরণ করা হয়।
যুব সমাজ ও শিক্ষার্থীদেরকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে না পারে সেজন্য ক্রীড়ামুখী করার লক্ষ্যে যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী পৌছে দেওয়ার মহান কর্মযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসাবে এডিবির অর্থায়নে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন পরিষদের পক্ষ থেকে ক্রীড়া বিতরণের কার্যক্রম শুরু করেছেন। ইউনিয়নের আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে। কীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল ও ক্রিকেট সেট। এছাড়া নাটানা কমিউনিটি সেন্টারে সিলিং ফ্যান ও টেবিল প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন এসব সামগ্রী স্কুলের শিক্ষক, কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকদের হাতে তুলে দেন। এসময় প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিলন কুমার মন্ডল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মঙ্গল চন্দ্র সরকার, মহিলা মেম্বার ময়না খাতুন, মেম্বার তপন কুমার সরকার, তারক চন্দ্র মন্ডল, যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর