কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে দি হাঙ্গার প্রজেক্টের ইয়ুথ গ্রুপ ফরমেশান সভা

আশাশুনিতে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ গ্রুপ ইনফরমেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের মাল্টি স্টেকহোল্ডার ইনেশিয়েটিভ ফর পিস এন্ড স্টারিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় পিএফজি আশাশুনি উপজেলা কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পিএফজি’র প্রধান উপদেষ্টা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট কালিগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। সভায় উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, জাপা সেক্রেটারী প্রভাষক ইয়াহিয়া ইকবাল,এম্বাসেডর ও কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক, জাপা নেতা আবুল বাশার, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাহেব আলী, কৃষকলীগ সেক্রেটারী মতিলাল সরকার, পরেশ অধিকারী, কল্যানী রানী সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, সাবেক মেম্বার সন্তোষ কুমার, বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় তবিবুর রহমানকে সমন্বয়কারী, তানভির রহমান রাজ, সাইমুন ইসলাম তারিক, এস এম আসান উল্লাহ শাওন ও হাবিবুল্লাহ বাশারকে যুগ্ম সমন্বয়কারী করে আশাশুনি উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়।

Tag
আরও খবর