কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনি উপজেলা হিন্দু কল্যান ফাউন্ডেশান কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু কল্যান ফাউন্ডেশান আশাশুনি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি বাজার চত্ত্বরে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন কল্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক ও জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক সুশান্ত মন্ডল। কাশিনাথ মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদস্য সচিব এড. অনুপ কর্মকার, যুগ্ম সচিব সুকুমার কুমার, সিনিয়র সদস্য প্রভাষক পাল সুভাশিষ, প্রভাষক সদানন্দ, প্রদীপ কুমার মন্ডল, অশোক মিস্ত্রী, তুলসী চন্দ্র পাল, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, সত্যরঞ্জন বৈরাগী, বুধাহাটা সনাতন সমাজ সেবা সংঘের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক অনুরুদ্ধ মন্ডল, প্রধান শিক্ষক নলিনী রঞ্জন সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি বৃন্দ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কাশিনাথ মন্ডলকে আহবায়ক, তুলসী চন্দ্র পাল, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, ভবেন্দ্রনাথ সরকার ও সুজন সানাকে যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য দিবাকর সেনকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের  মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলা পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জেলা নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেন। #

Tag
আরও খবর