কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে দিবালোকে গ্রীল কেটে শিক্ষক দম্পত্তির বাড়িতে চুরি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকড়াবাদ গ্রামে দিবালোকে শিক্ষকের বাড়িতে গ্রীল ও দরজা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ফকরাবাদ গ্রামে মেইন সড়কের পপাশে শিক্ষক দম্পত্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু সাদেক ও ফকরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা পারভিন  জানান, তারা প্রতিদিনের মতো সকালে স্কুলে চলে যান। দুপুর ২ টার দিকে সেলিনা পারভিন টিফিনে বাড়িতে এসে দেখেন বাড়ি লন্ডভন্ড করে সবকিছু নিয়ে গেছে। তিনি সাথে সাথে তার স্বামীকে খবর দেন। জানতে পেরে  এলাকার শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় জমায়। চোরেরা তাদের বাড়ি থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল, একটি বড় চেইন, ২টা রুলি, দুইটা নুপুর সহ আনুমানিক আড়াই লক্ষ টাকার স্বর্ণালংকার এবং নগদ বিশ হাজার টাকা নিয়ে গেছে। 
আশাশুনি থানার এসআই আব্দুস সালাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছিল । উল্লেখ্য, ২০২২ সালে একইভাবে তাদোর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।
Tag
আরও খবর