কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরন

আশাশুনিতে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 রোববার সমাপনী দিনে বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রতিযোগীতায় ফাইনালে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ও নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান। সহযোগী রেফারীর দায়িত্ব পালন করেন, আসাদুল ইসলাম ও উত্তম কুমার মন্ডল।
এদিকে, সকাল ৯ টায় প্রথম সেমিফাইনাল খেলায় শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে শ্রীউলা হাইস্কুলকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে বিজয়ী হয়ে ফানাল খেলার গৌরব অর্জন করে। সমগ্র ক্রীড়া প্রতিযোগীতা পরিচারনা করেন, আনিসুর রহমান, আসাদুল ইসলাম, ইয়ামিনুর রহমান, উত্তম কুমার মন্ডল ও অরুন কুমার সানা। ধারাভাষ্যে ছিলেন, আশরাফ হোসেন ও মাজহারুল ইসলাম সরাফাত।
সব শেষে সমাপনীতে পুরষ্কার বিতরনীতে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান অংশ গ্রহনকারি দলের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ।
সমাপনীতে গত ৭ সেপ্টম্বর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Tag
আরও খবর