কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে স্থানীয় সরকার দিবস উদযাপনে ব্যালী ও আলোচনা সভা

স্থানীয় সরকার দিবস'২৩ উদযাপন উপলক্ষে আশাশুনিতে ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন 
উপজেলা কৃষি অফিসার এস, এম এনামুল হক।
 প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার  রনি আলম নুর। 
যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার সোহাগ হোসেন, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মহিলা অধিদপ্তর এর প্রশিক্ষক শারমিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত উপকারভোগীগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 
আলোচনা সভায় আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। মেলায় জনসাস্থ্য প্রকৌশল, এলজিইডি, কৃষি অফিস,  ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর স্টল বসাবেন। উল্লেখ্য, মেলায় জন্ম ও মৃত্যু সনদ প্রদান, ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন দপ্তরের সেবা সমূহ প্রদর্শন করা হবে। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ব্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ###
Tag
আরও খবর