কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বুধহাটায় অতি বৃষ্টিতে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান ডাবলু

আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা এলাকায় অতি বৃষ্টিতর প্লাবিত হয়ে আছে কয়েকটি এলাকা। ডুবে গেছে খাল, বিল, মৎস্যঘের, পুকুর এমনকি ভিটাবাড়ির উঠান। বৃহস্পতিবার প্লাবিত এলাকা পরিদর্শন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু।

বুধহাটা গ্রামের কওমি মাদ্রাসা এলাকা থেকে স্লুইজগেট সংলগ্ন পর্যন্ত প্রায় ২ হাজার পরিবারের বসবাস। একই সাথে বুধহাটা পশ্চিম পাড়ার নিচু এলাকায় আনুমানিক ৫ থেকে ৭০০ পরিবারের বসবাস। এছাড়া বুধহাটা ঋষিপাড়ায় প্রায় ৩০ টি পরিবারের বসবাস। বেতনা নদী খনন কাজের জন্য নদীতে বাঁধ দেওয়ায় জোয়ার ভাটা বন্ধ রয়েছে। ফলে অতি বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। অতি বর্ষণের ফলে খাল-বিল প্লাবিত হয়ে লোকালয় প্লাবিত হচ্ছে। বৃষ্টির পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা পাকা ঘরবাড়ি, বৃষ্টির পানিতে ডুবে আছে কাঁচা পাকা টয়লেট, সুপ্রিয় পানি সরবরাহের টিউবওয়েল, গবাদি পশুর গোবরের খাদ ও গ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সড়ক। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় গোবর ও টয়লেটের ময়লা পানিতে মিশে দূষিত পানিতে পরিণত হচ্ছে। ফলে পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।  
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সুপ্রিয় পানির অভাবে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। গৃহবধূ মনোয়ারা খাতুন বলেন, জলমগ্ন হয়ে ধসে পড়েছে রান্নাঘর। বসত ঘরের ভিতরেও পানি। বাধ্য হয়ে অন্যত্র গিয়ে রান্না করতে হচ্ছে। পোকামাকড়ের ভয়ে সন্তানদের নিয়ে অসহায়ত্বের মত জীবনযাপন করছি। স্থানীয় বাসিন্দা রজব আলী বলেন, বুধহাটা পূর্বপাড়ায় অধিকাংশ নিম্নবিত্ত মানুষের বসবাস। বৃষ্টির পানি অতি দ্রুত লোকালয় থেকে নিষ্কাশন ব্যবস্থা না করলে এই এলাকার কাঁচা, আধা কাঁচা ঘরবাড়ি জলমগ্ন হয়ে ধসে পড়তে পারে। সরকারিভাবে চিকিৎসা সেবার ব্যবস্থা না করলে পানি বাহিত রোগে আক্রান্ত হতে পারে প্লাবিত এলাকার অধিকাংশ মানুষ।
বৃহস্পতিবার অতি বর্ষণে প্লাবিত হওয়া এলাকা পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুর হক ডাবলু।  এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক রমজান আলী, যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কৃষক লীগ সভাপতি আজহারুল ইসলাম, ইলেকট্রিশিয়ান রজব আলী, স্টালিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।  
ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক ডাবলু বলেন, কাওছারিয়া মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদে প্লাবিত এলাকার সাধারণ মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্লাবিত এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং পানি নিষ্কাশনের জন্য চেষ্টা অব্যাহত আছে। অতি দ্রুত বুধহাটার প্লাবিত এলাকার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে বলে তিনি আশ্বস্থ করেন।
Tag
আরও খবর