কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনি উপজেলা পরিষদের পাবলিক টয়লেট ব্যবহারের অনুপযোগী// দুর্গন্ধে পরিবেশ দূষণ

অনুপযোগী হয়ে বাথরুমের দুর্গন্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে। 

প্রতিদিন শত শত মানুষ উপজেলা পরিষদে সেবা নিতে এসে থাকেন। উপজেলা পরিষদের মূল ভবনের বারান্দার পশ্চিম পাশে পাবলিক টয়লেটটি অবস্থিত। সেবা নিতে আসা সাধারণ মানুষ জরুরী প্রয়োজনে টয়লেটে গেলে মনকষ্ট নিয়ে ফিরতে বাধ্য হন। পরিষদে যাতায়াতের সময় বাধ্য হয়ে নাকে-মুখে কাপড় দিয়ে চলাচল করতে হয় তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তা-কর্মচারী প্রতিবেদককে বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত অবহেলা, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার না করার ফলে বাথরুমটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে বিষয়টি একাধিকবার অবগত করা হলেও বাথরুমটি পরিষ্কার ও সংস্কারের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বুধবার স্থানীয় সাংবাদিকরা সরেজমিন গিয়ে দেখতে পান, বাথরুমটি দীর্ঘদিন পরিষ্কার না করায় অসহনীয় দূর্গন্ধে উপজেলা পরিষদের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাথরুমের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। এক কথায় বাথরুম পরিণত হয়েছে ময়লার ভাঙ্গাড়ে। পাবলিক টয়লেটের দক্ষিণ পাশেই রয়েছে উপজেলা পরিষদের হলরুম, উত্তর পাশে রয়েছে পরিসংখ্যান অফিস, ফুড অফিস, পূর্ব পাশে আছে মাধ্যমিক শিক্ষা অফিস এবং পশ্চিম পাশে রয়েছে সদ্য উদ্বোধনকৃত মডেল মসজিদ। সবার সুবিধার্থে তৎকালীন সময়ে উপজেলা পরিষদের ভিতরেই নির্মাণ করা হয়েছিল বাথরুম। কিন্তু বর্তমানে বাথরুমের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছেন সবাই। দীর্ঘদিন ধরে অপরিষ্কার হওয়া এসব বর্জ্য একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বিশেষ করে বাথরুমটি মাধ্যমিক শিক্ষা অফিসের পার্শ্ববর্তী হওয়ায় টয়লেটের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষা অফিসে আগত শিক্ষক মন্ডলী।
এব্যাপারে উপজেলা পরিষদে সেবা ননিতে আসা বড়দল ইউনিয়নের ভবতোষ সরকার বলেন, আমি উপজেলায় এসেছি আমার এক বিশেষ কাজের জন্য। হঠাৎ পেটের ভিতর ব্যথা করায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আমি বাথরুমে গিয়ে দেখতে পাই সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে পার্শ্ববর্তী বসতবাড়ির পারিবারিক টয়লেট ব্যবহার করতে হয়েছে।
কাদাকাটির মহাদেব গাইন বলেন, আমি অফিসিয়াল কাজে মাধ্যমিক শিক্ষা অফিসে গমন করি। শিক্ষা অফিসের পাশে পাবলিক টয়লেট থেকে ভেসে আসা দুর্গন্ধে সেখানে অবস্থান করা কষ্টসাধ্য হয়ে উঠেছিল। সম্প্রতি মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত বাথরুমের ময়লা-আবর্জনায় দুর্গন্ধে অনেকেই অতিষ্ট হলেও লোক লজ্জার জন্য বিষয়টি কাউকে বলতে পারেননি বলে জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর বলেন, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি। উপজেলা পরিষদে আগত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে এটা কোনভাবেই মেনে নেয়া যাবে না। যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
Tag
আরও খবর