কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়দলে ৮ দলীয় মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৮ দলীয় নক-আউট মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) দিবাগত রাতে ফকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এখেলা অনুষ্ঠিত হয়। 

ফকরাবাদ পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে খেলায় বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ সানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজরা ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহানেওয়াজ ডালিম। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, সত্যরঞ্জন বৈরাগী, প্রসেনজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক মিতা রাণী মন্ডল, প্রভাষক প্রবীর কুমার বৈরাগী, শিক্ষক মলয় কৃষ্ণ মন্ডল, হিরন্ময় কুমার মন্ডল, আ'লীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক এস এম শরীফুল ইসলাম শরীফসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলায় ৮ টি দলের প্রতিদ্বন্দ্বতা শেষে ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ফকরাবাদ কচিকাঁচা ক্লাব ও গোয়ালডাঙ্গা গাজী স্ট্রাইকার্স মুখোমুখি হয়। ফকরাবাদ ৩ রানের ব্যবধানে গোয়ালডাঙ্গা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সুজন বিশ্বাস, প্রসেনজিৎ মন্ডল ও তন্ময় মন্ডল। ধারাভাষ্যে ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেন। খেলার প্রত্যেকটা ম্যাচ শেষে বহিরাগত নৃত্য শিল্পীদের নৃত্য প্রদর্শন ভিন্ন মাত্রার সৃষ্টি করেছিল।
Tag
আরও খবর