কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোদন্ডা হাই স্কুলে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সহকারী শিক্ষক সমিতোষ কুমারের সঞ্চালনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০২৪ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া ও গীতাপাঠ করে পিয়া সরকার। প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিধান চন্দ্র মন্ডল, আব্দুল হক, নৃপেন্দ্র নাথ সরদার, শিক্ষক মোসলেম আলী, শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মিরান মুকুল, আনিসুর রহমান গাজী, খাইরুল ইসলাম, মইনুর ইসলাম, মনিরা খাতুন, বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে সমিরন মন্ডল, নাজিম সানা প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছর বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন, বাণিজ্য বিভাগ থেকে ১৫ জন ও মানবিক বিভাগ থেকে ৩৬ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবশেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হক।
Tag
আরও খবর