কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ২ জন নিহত, আহত তিন

আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন।আহতদেও উদ্ধার কওে আশাশুনি তানা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্ত্তি করা হযেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৭.৩০ টার সময় আশাশুনি –সাতক্ষীর সড়কের বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া ইউনিয়নের মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। এরা দুজনই পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯), আছিয়া খাতুন (৫৫), হুমায়ুন কবির (৪৮) ও ফজিলা খাতুন (৬০) পাইকগাছা থেকে ইজিবাইক যোগে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঘটনাস্থান নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপ (ঢাকা মেট্রো-ন- ১৯-৫৫৬০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেয়ার পথে আছিয়া খাতুন মারা যান। আশাশুনি থানার এএসআই মহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট শেষ করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপ ও ইজিবাইক দুটি জব্দ করা হয়েছে।চালকদেও আটকের অভিযান চলছে।

Tag
আরও খবর