কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আনুলিয়ায় পাউবো'র বেড়ী বাঁধে ফাটল, নির্বাহী প্রকৌশলীর পরিদর্শন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ফাটল ধরেছে। এলাকাবাসীর মনে দুর্ভাবনার সৃষ্টি হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শনিবার এলাকা পরিদর্শন করেছেন। 

শুক্রবার দুপুরের জোয়ারের পানির চাপে ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে মোড়লবাড়ী গামী ওয়াপদার মাঝের অংশে রহিম সরদারের ঘেরের সামনে ভেড়ী বাঁধে ফাটলের সৃষ্টি হয়।প্রায় ৮০ ফুট বাঁধে ফাটল ধরেছে। ফাটলের গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট পর্যন্ত। ফাটলের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শঙ্খার সৃষ্টি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ফাটলে খবর ওয়াপদা কর্তৃপক্ষকে অবহিত করেন। রবিবার সকাল ১০ টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উপবিভাগীয় প্রকৌশলীকে নিয়ে ফাটল কবলিত এলাকা পরিদর্শনে যান। আগামী দুই-একদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে ডাম্পিং এর কাজ শুরু করা হবে বলে কর্মকর্তাবৃন্দ আশা ব্যক্ত করেন। এসময় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ তাদের সাথে ছিলেন।
Tag
আরও খবর