কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ

আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া স্লুইস গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম উপস্থিত থেকে অপসারন কাজের নেতৃত্ব প্রদান করেন।

মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় ও জামায়াত নেতা আব্দুস সালামের নেতৃত্বে পলি খনন কাজ শুরু করা হয়। সরেজমিন ঘুরে দেখা যায়, বেতনা নদী খননকাজ চলমান থাকায় গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশন করা সম্ভব হয়নি। ফলে অতি বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে যায় খাল বিল রাস্তাঘাট সহ বুধহাটার বিক্তীর্ণ এলাকা। বদ্ধ পানি দূষিত হয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ। মঙ্গলবার পানি নিষ্কাশনের তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে সরেজমিন গমন করেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম। স্লুইস গেটের সামনের পলি অপসারণ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, মহিলা ইউপি সদস্য দোলন খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে জামায়াত নেতা এড. শহিদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Tag
আরও খবর