কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আশাশুনিতে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছোট্ট, আব্দুর রহিম ছোট, রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান আক্তার, সেকেন্দার আলী বাদশা, শফিউল আলম সুজন, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনও বিভিন্ন সময় বিভিন্ন নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু কর্মকর্তা তাদের পূণর্বাসনের জন্য নানা ফন্দি ফিকির করে যাচ্ছে। কিন্তু দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলার সাধারণ মানুষ তা মেনে নেবে না। জুলাই আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলি করে হত্যার দায়ে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করেন। এর আগে উপজেলার ১১টি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবদের নেতৃত্বে আসা শতশত নেতাকর্মীরা জনতা ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 



আরও খবর