কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আশাশুনি প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। রবিবার প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দিন, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, প্রভাষক রবিউল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমূখ।

স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক মাষ্টার একেএম এমদাদুল হক, ডাঃ আবুল বাসার, বাহাবুল হাসনাইন, রমেশ চন্দ্র বসাক, মামুনুর রশিদ, স ম জালাল উদ্দীন ও ডাঃ আশুতোষ রায় এর মরণোত্তর সন্মাননা প্রদান করা হয়। সভায় প্রয়াত সাংবাদিক জালাল উদ্দীনের স্ত্রী ও বাহবুল হাসনাইনের কন্যা আলোচনা রাখেন। আলোচনা শেষে মরহুম সাংবাদিকদের পরিবারের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সবশেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ ফেরদাউস হাসান। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সদস্য ফায়জুল কবির, শেখ আরাফাত হোসেন, বোরহান উদ্দিন বুলু, জগদীশ চন্দ্র সানা, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত ভ্যানিশ, আবু হাসান চঞ্চল, আলহাজ্ব আব্দুর রব প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিলি করা হয়।
Tag
আরও খবর