কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ



 আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে ডায়লগ ও দাবী আদায়ে ডিসি বরাবর স্মারক লিপি হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এনজিও উত্তরণ ও আশাশুনি উপজেলা পানি কমিটির আয়োজনে ডায়লগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অকিথি ছিলেন, প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি জি এম মুজিবুর রহমান ও আমীর হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক কামরুন নাহার রিনা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে টিআরএম বাস্তবায়ন, নদী খনন, আন্তঃ নদী সংযোগ, উপকূলীয় বাঁধ উচু ও টেকসই করা এবং পানি ব্যবস্থাপনা সংগঠন গড়ে তোলার দাবী সম্বলিত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ গবেষণা চিত্র তুলে ধরে বক্তাগণ এলাকার জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তন ও খাওয়ার পানির সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য দাবী জানিয়ে আলোচনা রাখেন।


Tag
আরও খবর