কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু



 আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গাজী পাম্প হাউজ পানি বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার থেকে পানি বিতরন শুরু করেছে।
আনুলিয়ার বিছটে খোলপেটুয়া নদীর পাউবো বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকার ১১ টি গ্রাম ইতিমধ্যে নদীর লবণ পানিতে প্লাবিত হয়েছে। এসব গ্রামের অধিকাংশ মানুষ নিরাপদ স্থান, রাস্তা-বেড়ী বাঁধের উপর আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করেছে। মানুষ নানা সমস্যার সাথে সাথে সুপেয় পানির অভাবে ভুগছে। এসব মানুষের খাবার পানির সমস্যা নিরসন কল্পে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের আনিছুর রহমান গাজীর 'গাজী পাম্প হাউজ' সুপেয় পানি সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। এখান থেকে প্রতিদিন ৩ হাজার লিটার করে পানি বিশেষ ভ্যানযোগে স্ব স্ব এলাকার মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন পানি পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে। প্লাবিত এলাকার মানুষ পানি সংকটকালে সুপেয় পানি পেয়ে পানির সমস্যা কেটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
Tag
আরও খবর