কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা



আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে অঙ্কনের মাধ্যমে সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আইডিয়াল এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লিলিয়ান ফণ্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিপিডি) ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।
কর্মশালায় অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু, ইমাম ও পুরোহিত বৃন্দ।
সিবিআর কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারজানা মোস্তাহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শরিয়ত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বাকী বিল্লাহ, শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক সমীর রায়, ইউপি সদস্য তারক চন্দ্র মণ্ডল, তারিকুল আওয়াল, মঙ্গল চন্দ্র সরকার, ময়না খাতুন, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ফিল্ড ট্রেইনার আফতাবুজ্জামান, সিবিআর কর্মকর্তা ইউসুফ আলী ও করবী স্বর্ণকারের সার্বিক ব্যবস্থাপনায় সদর ইউনিয়নের প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে সম্পদ ও ঝুঁকির মানচিত্র অঙ্কন করা 
Tag
আরও খবর