কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক গঠন


 সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় বিভিন্ন পদ্ধতিতে ফিল্ড পর্যায়ে কাজ করছে উন্নয়ন সংস্থা রূপান্তর ও অগ্রগতি সংস্থা। প্রকল্পের আওতায় ২৪ জুন সকাল ১০.৩০ টায় সাতক্ষীরার হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক ফর্মেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 
বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আরার নির্বাহী পরিচালক এস কে আবুল কালাম আজাদ, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক। এছাড়া অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর, অগ্রগতি সংস্থা, সিডো, মৌমাছি, সাস, ঢাকা আহসানিয়া মিশন , প্রেরনা, স্বদেশ, লিডার্স, ক্রিসেন্ট, রাইট যশোর, পরিত্রাণ, আরা, হীড, মিডা, এনজিএফ, বড়কপট গনচেতনা ফাউন্ডেশন সহ সিটি আইপি ও সারভাইভারসহ ১৮ টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাবৃন্দ। প্রোগ্রামে প্রকল্পের কার্যক্রম সহ মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠণের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের মাসনুন হক, রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ ও অগ্রগতি সংস্থার ডেপুটি ম্যানেজার শাহিনুর জামান। অন্যদের মধ্যে রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায়, কমাউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুব আলম সেন্ট, কুমারেশ মন্ডল উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর