কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা



 : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় আশাশুনির এতিম ও প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতির বক্তব্য রাখেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন ট্রেইনার পরিবেশকর্মী খালিদ লামি। সভায় কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাই মাসে স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে দোকানদারদের পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করা হবে এবং ক্রেতাদের পলিথিনের বিকল্প  ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে দোকান মালিকদের উৎসাহিত করা হবে। পরিশেষে সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




Tag
আরও খবর