কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালডাঙ্গা দক্ষিণ পাড়া মসজিদ নির্মান কাজ দীন-মজুর মুসল্লিদের অর্থে চলছে



 আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের নির্মান কাজ এগিয়ে চলছে। দীন মজুর ও খেটে খাওয়া মুসল্লিদের দানের টাকায় মসজিদের কাজ চলছে। কাজ শেষ করতে ২০ লক্ষ টাকা কম পড়তে পারে। 
গোয়ালডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামে ৪৫ টি পরিবারের বসবাস। অধিকাংশ পরিবারের মানুষ দীন মজুর। ৬/৭ হাজার মানুষের বসবাস গ্রামটির কর্মক্ষম অধিকাংশ মানুষ স্বল্প আয়ের। কাছাকাছি কোন মসজিদ না থাকায় ২০১০ সালে বাঁশের খুটির উপর গোলপাতা ছাউনি দিয়ে মসজিদ স্থাপন করা হয়। ছোট আকারের মসজিদটিতে গ্রামের মুসল্লিরা খুশি মনে নামাজ আদায় করতেন। ২০১৫ সালে ইটের গাথনির পাকা ভীত ও দেওয়ালের উপর টিনসেড মসজিদ নির্মান করা হয়। দিনে দিনে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়া ও আশপাশের মসজিদগুলো পাকাকরণ দেখে তারাও মসজিদ সম্প্রসারনের সিদ্ধান্ত নেন। চলতি বছরে শুরু হয় নতুন মসজিদ নির্মানের কাজ। ৪৫ ফুট লম্বা ও ৩৫ ফুট আড়ের ভিত নির্মান কাজ করা হয়। গ্রামের মানুষ তাদের সাধ্যমত টাকা যোগান দিতে কার্পন্য করেননি কেউ। ভিত ও পিলার নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে তাদের গচ্ছিত ১০ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। পিলার, বিম ও ছাদের কাজে কমপক্ষে ২০ লক্ষ টাকার প্রয়োজন হবে।  কিন্তু অত টাকা তাদের পক্ষে যোগান দেওয়া একেবারেই অসম্ভব। গরীব মহল্লার মানুষের স্বপ্নের মসজিদটির কাজ সম্পন্ন করা এখন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। মসজিদটির কাজ সম্পন্ন করতে এখন তারা তাকিয়ে আছেন ধর্মপ্রাণ, দয়ালু, দানশীল মানুষের দিকে। দেশ বিদেশের দানশীল সহৃদয় ব্যক্তিবর্গ মসজিদটিকে পুর্ণতা দানে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা বুকে ধারন করে তারা তাকিয়ে আছেন। অনেকের তিল তিল অনুদান মসজিদটিকে পরিপূর্ণ অবয়বে সুন্দর পরিবেশে গড়ে তুলতে পারে। মসজিদের জন্য দান আপনাকে আমাকে কাল কিয়ামতে পরিত্রাণের পাথেয় হতে পারে। যারা মসজিদের জন্য দান করতে আগ্রহী তাদেরকে মসজিদ কমিটির সভাপতি রবিউল ইসলাম মোড়ল (মোবাঃ ০১৭৬৪৯৭১২৭১) ও ইমাম হাফেজ মোঃ তাওহীদুল ইসলাম (০১৭৫৮৮৩৭৪৬৩) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


Tag
আরও খবর