কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রতাপনগরে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধা সংস্কার পুর্বক আনুষ্ঠানিক হস্তান্তর



 আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিদ্যালয় পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার সংস্কার কাজ সম্পন্ন পুর্বক আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রতাপনগর ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হহয়। 
এ কার্যক্রম বাস্তবায়ন করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায়, ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-II) প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো: মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন করেন ম্যানেজার, মনিটরিং, ইভালুয়েশন এন্ড লার্নিং, মুসলিম এইড ইউকে কান্ট্রি অফিস, ঢাকা মো: আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, স্কুলের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান), মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস; এস এম মনোয়ার হোসেন, ইএসডিও—আইসিআরডিসিভি—২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা এবং প্রজেক্ট অফিসার (ইএসডিও)। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো: মুজাহিদুল ইসলাম শান্ত, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক জয়দেব কুমার দাস বলেন, “আমাদের বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এতদিন পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা অপর্যাপ্ত থাকায় আমরা সমস্যায় ছিলাম। ইএসডিও—আইসিআরডিসিভি—২ প্রকল্পের সহযোগিতায় জলবায়ু সহনশীল ওয়াশ ব্লক সংস্কার ও উন্নয়ন আমাদের জন্য অনেক বড় আশীর্বাদস্বরূপ। আমরা এই অবদান কোনোদিন ভুলব না।”
প্রধান অতিথি মোঃ আকরামুল হক তার বক্তব্যে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে নিয়মিত স্বাস্থ্যসম্মতভাবে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সেটিই আমাদের মূল উদ্দেশ্য। এটি মুসলিম এইড ইউকের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। মুসলিম এইড দীর্ঘদিন ধরে বাংলাদেশে দরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা নারী, প্রতিবন্ধী, কিশোর—কিশোরী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থেকে কাজ করছে।” তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ওয়াশ ব্লক সবসময় পরিস্কার—পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
প্রজেক্ট ম্যানেজার মো: শামসুল হক মৃধা তার বক্তব্যে বলেন, “ইএসডিও সর্বদা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জলবায়ু সহনশীল ওয়াশ সুবিধার এই সংস্কার কার্যক্রম তারই ধারাবাহিকতা। আমরা আশা করি শিক্ষার্থীরা সুস্থ ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে।”
Tag
আরও খবর