কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ



 আশাশুনি উপজেলার বসুখালীতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘর নির্মানের লক্ষ্যে মাটি কাটা হচ্ছে। প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের মৃত ফরমান গাজীর ছেলে ইছাক আলী বাদী হয়ে বসুখালী গ্রামের মৃত মাওলা গাজীর ছেলে আনিছ গাজী, আনিছ গাজীর স্ত্রী ফরিদা খাতুন, ছেলে ফারুক গাজী, আমিন গাজীর ছেলে রহমত আলী, মৃত হাকিম গাজীর ছেলে মুনছুর গাজীসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে অভিযোগ করেন, তারা চক খলিশানী মৌজায় লতাখালী বিলে বাদীর পৈত্রিক ১.০৬ একর জমিতে বসত ঘর নির্মাণের লক্ষ্যে রবিবার (১৮ জানুয়ারী) রাত্র অনুঃ ৮ হতে ভেকু মেশিন দিয়া মাটি খনন করছে খবর পেয়ে বাদী ঘটনাস্থলে যায়। স্বাক্ষী ও আশপাশের লোকজনেরর উপস্থিততে বিবাদীরা তাকে মারধরে উদ্যত ও অশ্লীল ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে হাকিয়ে দেয়। বাদী ও পরিবারের লোকজন বাধা নিষেধ করতে গেলে শান্তিভঙ্গের সম্ভবনা থাকায় পৈত্রিক জমিতে বসত ঘর নির্মান করতে না পারে সে ব্যাপপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজে নিষধ করে আসলেও সোমবারও তারা কাজ বহাল তবিয়তে করে যাচ্ছে। এব্যাপারে আইন শৃংখলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহনে আইন প্রয়োগকারী সংস্থার জোরালো পদক্ষেপ কামনা করেছে অসহায় বাদী পক্ষ।
Tag
আরও খবর