সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাকঃ টাকা দাবি করে মেসেজ


 সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়ে বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, অ্যাকাউন্টটি হ্যাক করার পর প্রতারক চক্র এমপির কন্টাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে মোটা অংকের টাকা দাবি করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুহাদ্দিস রবিউল বাশার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত মহলের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন, "আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং একটি প্রতারক চক্র আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি, ওই অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে কেউ বিভ্রান্ত হবেন না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না।" ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল যোগাযোগে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
Tag
আরও খবর