কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা



 আশাশুনিতে রূপান্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় কর্মশালায় উপজেলার কাদাকাটি, প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও CSO এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রূপান্তরের GO4IMPact প্রকল্পের আওতায় বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ।
কর্মশালায় জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে WaterAid Bangladesh-এর GESI বিশেষজ্ঞ তুনাজ্জিনা হক উপস্থিত থেকে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। রূপান্তর এর   GO4IMPact প্রকল্পের সিনিয়র অফিসার, জেন্ডার ও  স্টেকহোল্ডার এনগেজমেন্ট, মৌ পাল কর্মশালাটি সঞ্চালন করেন এবং কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। 
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে জেন্ডার সমতাভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
Tag
আরও খবর