আশাশুনিতে মৎস্য দপ্তর বিশেষ কম্বিং অপারেশ/অভিযান পরিচালনা করে ১০টি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অনান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশ-২০২৩ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর মোবাইল কোর্ট/অভিযান পরিচালনাকালে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থানে নদীতে পেতে রাখা ৮টি বেহুুন্দি জাল ও ২টি মশারী জাল জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ। পরে জব্দকৃত জালগুলো মানিকখালী ফেরীঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
২ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে