*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ



 আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন উপলক্ষে র‌্যালি, মৎস্য অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ লেকে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) শফিকুল ইসলাম। "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তু্ষার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক ও সফল মৎস্য চাষী আজহারুল ইসলাম মন্টু, জাতীয় মৎস্যজীবি সমিতি সাতক্ষীরা জেলা সদস্য সচিব খায়রুল আহসান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, মৎস্য চাষী জাহেদুল ইসলাম বাবু প্রমুখ। সবশেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে মিশ্র কার্প চাষে গুনাকরকাটি গ্রামের মোঃ সেফাতুল্লাহ, বাগদা চাষে শ্রীউলার আলহাজ্ব মোঃ কোহিনুর ইসলাম ও গলদা চাষে শ্রেষ্ঠ চাষী বড়দলের আজহারুল ইসলাম মন্টুকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। 

Tag
আরও খবর