কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া



 সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ বলেন, উপকূলীয় দুর্যোগ প্রবণ উপজেলা আশাশুনি ও শ্যামনগর উপজেলা। এই দুই উপজেলার মানুষদের দুর্যোগের মধ্যে টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতা কিভাবে এডাবশান করতে হবে, স্বাস্থ্য ঝুঁকি কিভাবে মোকাবেলা করতে হবে, তা আজকের নাটিকায় বলা হয়েছে। নাটকের শিক্ষণীয় বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, আমি চাই আমার উপস্থিতিতে যদি পাঁচ জন উৎসাহিত হয়, নাটকের মাধ্যমে সচেতন হয়, তাহলে আমার উপস্থিতি স্বার্থক হবে। এই কারনে আমি আমার আনেক কাজ থাকা সত্ত্বেও এখানে এসেছি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজকের নাটিকাকে কেবল আনন্দ নয় বরং শিক্ষণীয় নাটিকা হিসাবে উপভোগ করবে। পাশাপাশি তরুনরা তোমরা গবেষণার মাধ্যমে কিভাবে দুর্যোগকে মোকাবলা করবে পারব, বৈজ্ঞানিক পদ্ধতি আরও আধুনিক টেকনলজির মাধ্যমে ফেস করতে পারব, সেই ধরনের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হব সে আশা করছি। সবশেষে আয়োজনকারীদের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, প্রতাপনগরে এধরনের সুন্দর অনুষ্ঠানে থাকার সুযোগ আমার হয়েছিল। জীবন গড়া ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এজাতীয় আরও অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা জানিয়ে তিনি আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ২.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ একথা বলেন। 
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উত্তরণ কেয়ার প্রজেক্টের ব্যবস্থাপনায় মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ গোলদার, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সুন্দরবন নাট্যগোষ্ঠির কলাকুশলীরা "শেষ ফসলের দিনলিপি" নাটক মঞ্চস্থ করেন।
Tag
আরও খবর