চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন



 আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবন নির্মানের লক্ষ্যে সয়েল টেস্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় কার্যক্রমের উদ্বোধন করা হয়। 
মাননীয় এমপি মহোদয়ের ডিও লিটার এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রথম ধাপে দেশের যেসব উপজেলায় ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে, আশাশুনি তার অন্যতম। এজন্য নতুন ৭ তলা ভবন নির্মানের জন্য সয়েল টেস্ট কাজে হাত দেয়া হয়েছে। জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন আঃ সালাম, গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ কাওছার আঃ ওয়াহিদ, উপ সহকারী প্রকৌশলী শেখ মোঃ সার্জিল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ গোলদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ (অব.) আঃ সবুর, এমপি মহোদয়ের পিএস শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এমপি রবিউল বাশার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং আগত ও ভর্তিকৃত রোগিদের সাথে কথা বলেন, তাদের সস্পর্কে খোজ খবর নেন।
Tag
আরও খবর