কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা


 আশাশুনি উপজেলার কুল্যায় বিয়ের প্ররোচনায় পড়ে ও কাবিননামা আটকে রেখে চাঁদা দাবির ফাঁদে আটকে এক স্কুল ছাত্রীকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে আনিসুর রহমানের বাড়িতে। 
পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী সেতু আক্তার বন্যার সাথে একই এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে ইমরান হোসেনের গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক ইমরান এলাকার চিহ্নিত সুদে কারবারী বাবুল হোসেন সহ তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে গোপনে বিয়ের আয়োজন করে। বিয়ের পর কাবিননামা নিজের কাছেই রেখে দেয় বাবুল হোসেন। গোপনে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয়। কিছুদিন পর ইমরান বন্যাকে স্ত্রী হিসাবে ঘরে তুলতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন বন্যা বিয়ের কাবিননামা উদ্ধারে ধর্ণা দিলে দুই লক্ষ টাকা না দিলে কাবিননামা দিতে পারবে না বলে জানায়। বিষয়টি বন্যা তার মাকে অবগত করলে মা রেহেনা খাতুন কাবিননামার কাগজ উদ্ধারে গেলেও একইভাবে ব্যর্থ হন। এ সময় মা ও মেয়েকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন বাবুল হোসেন সহ মানিক গাজীর ছেলের সুজন হোসেন, মিলন হোসেন, বাবুলের ছেলে সাগর হোসেন সহ আরো অনেকে। বিষয়টি ইমরান ও তার পরিবারকে জানালে বন্যার মৃত্যু হলেও বউ হিসাবে ঘরে তুলবে না বলে জানিয়ে দেন তারা। স্বামী ও পরিবারের অবহেলায় শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে বন্যা। জানতে পেরে পিতা আনিসুর রহমান দ্রুত মেয়েকে সাতক্ষীররার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সেতু আক্তার বন্যা। 
পিতা আনিসুর রহমান জানান, মৃত্যুর আগে শেষ কথা আব্বু ওরা সবাই মিলে আমার সাথে বেইমানি করেছে। বেঁচে থাকলে আমি এ মুখ কাউকে দেখাতে পারবো না। তুমি কাউকে ছাড় দিও না। 
সাতক্ষীরা সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে। সদর থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মালা নং ১৩৩। সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিন বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এব্যাপারে অভিযুক্ত ইমরান হোসেনের বক্তব্য পেতে চেষ্টা করেও পাওয়া যায়নি। 

Tag
আরও খবর