কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে ৬০ ভ‚মিহীনকে জমি ও গৃহ হস্তান্তর

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন ভ‚মিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ‚মিহীন-গৃহহীন পরিবারকে চত‚র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবঙ্গ ভবন থেকে ভাচ্যুয়ালী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সারাদেশের ন্যায় আশাশুনিতে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের ৭টি জেলার ১৫৯ উপজেলায় ৩৯ হাজার ৩৬৫ টি গৃহ ও জমি হস্তান্তরের লক্ষ্যে ভাচ্যুয়ালি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আশাশুনির ৬০ টি পরিবারের মাঝে ঘরের ও জমির কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহীঅ অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভ‚মিহীন-গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ। স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান। অন্যদের মধ্যে মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার আঃ হান্নান। উল্লেখ্য, আশাশুনি উপজেলায় ১০৯৭ টি ভ‚মিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রথম ধাপে ২৬৮ জনকে, ২য় পর্যায়ে ২৬০ জনকে, ৩য় পর্যায়ে ১৪৭ জনকে এবং বুধবার ৪র্থ পর্যায়ে ৬০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হলো।

Tag
আরও খবর