কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা

 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান।

বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের এর কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি, ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি, সাবেক সাধারণ সম্পাদক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মনোজ রায় হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি রাব্বু হক প্রধান সহ আটোয়ারী প্রেসক্লাবের সদস্য বৃন্দ। 


এছাড়াও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস, ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহেরুল ইসলামসহ উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় তারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সময়ে আটোয়ারীর আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। আটোয়ারীতে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনা, ছিনতাই, সীমান্ত এলাকাসহ পাড়া মহল্লায় মাদকের ছড়াছড়ি, কিশোর গ্যাং এর বেপরোয়া চলাফেরা নিরসনের বিষয়ে আলোচনা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি বিষয়ের উপর বিশেষ নজরদারি, নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো ধরনের অনিয়ম ও আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে উপজেলা সাংবাদিকদের জানান।

নবাগত ইউএনও রাসেদুল হাসান গত ১০ ডিসেম্বর আটোয়ারী উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন।


Tag
আরও খবর