পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম পরিচালিত আদালতে এই আদেশ দেন।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ও আটোয়ারী থানা পুলিশের সাথে নিয়ে মুন্সিপাড়া গ্রামে হাজির হয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়ারুকে আটক করেন এবং জুয়া খেলার অপরাধ ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্যে জুয়া খেলা আইনের ৩ ধারায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ১শত টাকার অর্থদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- তোড়িয়া নাপিতপাড়া গ্রামের দেবেন এর পুত্র হিরেণ চন্দ্র (৩০) কে ১৫ দিনের, তোড়িয়া নাওগজ গ্রামের বুধু মোহাম্মদ এর মোঃ দুলাল (৩৫) কে ০৭ দিনের, দক্ষিণ তোড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আরিফ হোসেন (১৮) কে ১৫ দিনের, একই গ্রামের তাহিরুল ইসলামের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৩) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তোড়িয়া মুন্সিপাড়া গ্রামের মোঃ ফয়জুল ইসলামের পুত্র শাহাজাহান আলী (২৫) কে ১শত টাকার অর্থদণ্ড প্রদান করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, দণ্ডপ্রাপ্তদের সোমবার ১৬ই জানুয়ারি সকালে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৬১৯ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৬৫ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৮১ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৮১ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৭৩৫ দিন ২ মিনিট আগে
৭৭২ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৭৭৫ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৭৬ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে