কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জনগনের সেবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইন্জি: আশরাফুল কবীর বিপুল ফারাজী

মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দেওয়ার ব্রত নিয়েই রাজনীতিতে নাম লিখিয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী  । সেই শৈশব থেকেই এ পথে তার বিচরণ। সক্রিয় রাজনীতিতে তখন যুক্ত না হলেও সামাজিক নানা উদ্যোগে ছিলেন সামনের কাতারে। অসাধারণ নেতৃত্ব গুণে তরুণ বয়সেই হয়ে গেছে তরুণদের নেতা।

যশোর ৮৮/৪ অভয়নগর বসুন্দিয়া বাঘারপাড়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়িয়েছেন তরুণদের সচেতনতা বৃদ্ধি আর তাদের উন্নয়নের জন্য। সেই যে ছুটে চলা শুরু হয়েছে, এখনও থামেনি। কৈশোর  বয়সে শুরু, এখনও তিনি  মানব সেবায় নিয়োজিত।যশোর ৮৮/৪ অভয়নগর বসুন্দিয়া বাঘারপাড়ার নানা  মানুষের আর্থ সামাজিক মুক্তির জন্য নিরবধি কাজ করে যাচ্ছেন তরুণ প্রজন্মের এ নেতা।

ক্ষমতা থাকলেই জনসেবা করা যায় না। জনসেবা করার জন্য প্রয়োজন মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সাহসিকতা, দেশপ্রেম ও সুন্দর একটি মন। জনসেবার ইচ্ছা থাকলে একজন  মানুষ অনেক টাকার মালিক না হয়েও তার শ্রম ও মেধা দিয়ে জনসেবা করতে পারে। কিন্তু সুন্দর মনের অধিকারী না হলে হাজার কোটি টাকার মালিক হয়েও জনসেবা করা সম্ভব নয়। অর্থসম্পদ বা  ক্ষমতার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে যারা সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদের নাম লোক সমাজে ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করতে হয় না। তারা উজ্জল নক্ষত্রের মত আকাশে ঝলমল করে। তেমনি একজন মানুষের কথা বলছি, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

মানব সেবার পাশাপাশি আওয়ামী লীগকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী জানান, ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী  একজন সাধারন  মনের মানুষ। যার চিন্তা চেতনা শুধু মানব সেবা করা ও তিনি দলের জন্য নিবেদিত প্রান। মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য দেশের উন্নয়নে সহযোগিতা করা। সেই লক্ষে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী এলাকার মানুষকে একত্রিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষে  সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত ভাবে এলাকার শিক্ষাকে এগিয়ে নিতে তিনি একাধিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থেকে সহযোগিতা করে যাচ্ছেন। তাছাড়া দারিদ্র বিমোচনে এলাকার গরীব, দু:খী, অসহায় দারিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা করে থাকেন।  উন্নয়নের পাশাপশি শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

ইন্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠেছি। আমার লক্ষ্য যুব সমাজকে সাথে নিয়ে যশোর ৮৮/৪ অভয়নগর বসুন্দিয়া বাঘারপাড়া উপজেলা দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনায়ন এবং বঙ্গবন্ধুর চিন্তা চেতনার বীজ যুবকদের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জননেত্রীর নির্দেশনা অনুযায়ী সকল কাজ তরুণ ও যুবকদের নিয়ে সম্পাদন করা। তিনি আরো  বলেন, রাজনীতি করতে হবে মানুষের জীবন-মান উন্নয়ন এর জন্য, নিজের স্বার্থের জন্য নয়।

আরও খবর