রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

অন্য প্রতিষ্ঠান থেকে শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে আসায় আসমা চৌধুরী (৪৮) নামে এক হৃদরোগী নারীকে লাঞ্ছিত ও উগ্র আচরণের অভিযোগ উঠেছে অধ্যাপক ডা. মোঃ আকমত আলী দিপু’র বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযুক্ত চিকিৎসক ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যাপক এবং যশোরের কুইন্স হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চেম্বার চিকিৎসক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা আসমা চৌধুরী কুইন্স হাসপাতালে ওই চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে ৭০০ টাকা ফি দিয়ে পরামর্শ নেওয়ার পর চিকিৎসক তাঁকে কিছু শারীরিক পরীক্ষার নির্দেশ দেন।

পরবর্তীতে নারী চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুবিধার্থে ভুক্তভোগী ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় পরীক্ষা ও এন্ডোস্কপি করান। গত ১৭ সেপ্টেম্বর রাতে পরীক্ষার রিপোর্ট নিয়ে পুনরায় ডা. আকমত আলীর চেম্বারে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

ভুক্তভোগীর দাবি, অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে কেন পরীক্ষা করানো হলো—এই অজুহাতে চিকিৎসক অত্যন্ত উগ্র আচরণ করেন, ধমক দেন এবং রিপোর্টগুলো ‘ভুল’ বলে তাঁর মুখের ওপর ছুঁড়ে মারেন। হৃদরোগী আসমা চৌধুরী এমন অপেশাদার আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

অভিযোগে আরও বলা হয়, নিয়ম অনুযায়ী রিপোর্ট দেখার জন্য অতিরিক্ত ফি নেওয়ার কথা না থাকলেও ডা. আকমত আলী জোরপূর্বক পুনরায় ৭০০ টাকা ভিজিট আদায় করেন। একই সাথে আগের সব রিপোর্ট বাতিল ঘোষণা করে কুইন্স হাসপাতাল থেকেই নতুন করে পরীক্ষা করানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী আসমা চৌধুরী জানান, সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে সিভিল সার্জন ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দ্রুতই উভয় দপ্তরে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দাখিল করবেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে ডা. আকমত আলীর ফোনে যোগাযোগ করা হলে তিনি রোগী দেখায় ব্যস্ত আছেন জানিয়ে মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করে গুরুত্বের সাথে তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর