কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন-বদরুল আলম

বঙ্গবন্ধু আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ এক সূত্রে গাঁথা।১৯৪৯ সনের ২৩ জুন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। ১৭৫৭ সনের ২৩ জুন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পতনের পর আমরা যে স্বাধীনতা হারিয়ে ছিলাম সে স্বাধীনতা আবার ফিরে পেতে যেন এ আওয়ামী লীগের জন্ম হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে থাকাবস্থায় তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। পরে মুসলিম শব্দ বাদ দিয়ে নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন।

আজকের বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর পাকিস্তান জান্তা গোষ্ঠীর  শোষণ জুলূম নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনের ফসল।এ প্রেক্ষিতে বঙ্গবন্ধু আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এক সূত্রে গাঁথা। এর একটিকে অন্যটি থেকে আলাদা করা যাবে না।আজ সেই ইতিহাস ঐতিহ্য সংগ্রাম উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ আজ ৭৫ বছর পেরিয়ে বাংলাদেশের জনগণের মাঝে সমাদৃত ও বিশ্ব পরিমন্ডলে পরিচিতি লাভ করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের এ ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি  বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় চার নেতা সহ  মহান মুক্তিযুদ্ধে  যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন সেই মহান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে পরিচিত লাভ করেছে । জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধু সৈনিকলীগ যশোর জেলা ও বাঘারপাড়া উপজেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ পরবর্তি দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা হাল না ধরলে বাংলাদেশের মানচিত্র দিকে আওয়ামী লীগ নামটি বিচ্ছিন্ন হয়ে যেত। ছিন্ন বিছিন্ন  অনুন্নত বাংলাদেশ  আজ মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকতে পারতো না। যুদ্ধ বিধ্বস্ত একটি  বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশের রূপান্তরিত হতে পারত না। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগ।আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সফল হোক সার্থক হোক।জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। বঙ্গবন্ধু সৈনিক লীগ দীর্ঘজীবী হোক।

শুভেচ্ছান্তে -- মোহাম্মদ বদরুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক বাঘারপাড়া  উপজেলা।

আরও খবর