কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

একজন মানবিক মানুষ বাঘারপাড়ার -সৌরভ সমাদ্দার

সাদা মনের মানুষ, নিরহংকারী সদাহাস্যজ্বল যে ভাবেই তাকে বিশ্লেষণ করি না কেন সবকিছুকে ছাপিয়ে তিনি একজন মানবিক মানুষ, আমাদের সৌরভ সমাদ্দার।একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব,যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণ পুর গ্রামের বিষ্ণু সমাদ্দার এক মাত্র ছেলে সকলের সুপরিচিত মুখ সৌরভ সমাদ্দার, চাকরির সুবাদে থাকেন রাজধানীর চুড়াইন বাজার শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক। চাকরির পাশাপাশি সাঁতার, সাইক্লিং ও দৌড় অনুশীলন করে থাকেন। গত বছরের ২৮ ডিসেম্বর ৫ ঘন্টা ২ মিনিটে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন সৌরভ সমাদ্দার।সম্প্রতি মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন তিনি। ইতিমধ্যে নিজ জন্মভূমি যশোরের বাঘারপাড়া ও রাজধানীর চুড়াইন জনপদের মানুষের হৃদয় জয় করেছেন। মানুষের দুঃখ দূর্দশা কিছুটা হলেও লাগুব করার জন্য মানবিক কাজ গুলোতে তিনি সময় দেন, অর্থ ব্যয় করেন একটা ক্ষুদা দারিদ্র্য মুক্ত সুন্দর সমতার সমাজ গড়ার প্রত্যয়ে,তিনি স্বপ্ন দেখেন আগামীর সম্ভবনাময় বাংলাদেশ বির্নিমানের কারিগর শিশুদেরকে নিয়ে। আমরা সকলেই জানি আজকের শিশু আগামীর বাংলাদেশ। এই বাণীতে তিনি মহিয়ান হয়ে অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নশীল জীবন দিতে নানা মুখী পরিকল্পনা হাতে নিয়েছেন ও বাঘারপাড়া উপজেলার সামাজিক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন"আমি নই আমরাই সেবা সংঘ" এর মাধ্যমে সহযোগিতা করে থাকেন।তিনি এলাকা ভিত্তিক খেলাধুলা গুলোকে উৎসাহ প্রদান করে থাকেন।যখনই শুনেন কেউ জাতীয় পর্যায়ে যশোরের সুনাম অর্জন করেছেন তাদেরকেই ডেকে এনে প্রশংসা করেন,বুকে জড়িয়ে নেন পরম মমতায়।সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই বোধ শক্তি প্রবল ভাবে তাঁকে টানে,গভীর ভাবে তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্যে ঘেরা মানব প্রকৃতি। তিনি প্রতি নিয়ত নিজেকে আবিস্কার করেন এক ভিন্ন ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হিসেবে।তিনি ভাবেন মানুষ হয়ে জম্মানোর সার্থকতা সেখানেই যারা দেশ ও দশের চিন্তা করে, নিজের জন্য বাঁচে না সকলের তরে বাঁচে।সকলের তরে নিজেকে বিলিয়ে দিয়ে সন্তুষ্ট থাকে।
আরও খবর