কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যশোর জেনারেল হাসপাতালে মাদকসহ আটক ১

বৃহস্পতিবার গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালের ভেতরে মাদক সেবনের সময় শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আটককৃত শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালের মোটরসাইকেল গ্যারেজের ভেতরে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন শাহিনুর। এ সময় কর্তব্যরত গার্ডদের সন্দেহ হলে তারা তাকে হাতেনাতে ধরে ফেলে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি এবং কইলকসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।ঘটনার পরপরই হাসপাতালের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পরে শাহিনুর ইসলামকে জব্দকৃত আলামতসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর