কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জামাইকে মারধর করে বিষ প্রয়োগের অভিযোগ

যশোরে পারিবারিক বিরোধের জেরে এক যুবককে মারধর করে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


ভুক্তভোগী পারভেজ (২৩), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মহিউদ্দিন চৌধুরীর ছেলে।শনিবার (৩০ আগস্ট) সকালে যশোর শহরের মনিহার ভিসা অফিসের সামনে এ ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা গেছে, সাত মাস আগে পারভেজের সঙ্গে চাঁদনী আক্তার লতা (১৮)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকে লতার বাবা লুৎফার শিকদারের সঙ্গে পারভেজের বিরোধ চলছিল। এ নিয়ে লুৎফার শিকদার জামাই পারভেজের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন।


শনিবার উভয় পক্ষ সেই মামলা মীমাংসার জন্য মনিহার ভিসা অফিসের সামনে মিলিত হয়। অভিযোগ উঠেছে, সেখানেই লতার বাবা ও মা মিলে পারভেজকে মারধর করে এবং জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়।পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, পারভেজের অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর