কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘারপাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।এই উৎসবকে কেন্দ্র করে সারা দেশের মতো যশোরের বাঘারপাড়া উপজেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। সেখানকার মণ্ডপগুলোতে প্রতিমা শিল্পীরা এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন।উপজেলার ১০৫টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা উপলক্ষে দেবীর প্রতিমা তৈরি, মণ্ডপ সাজানো, আলোকসজ্জা, এবং প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। মা দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এবং অন্যান্য দেব-দেবীর প্রতিমা তৈরিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা।

প্রতিমা শিল্পী ভুট্টা ভট্টাচার্য জানান, এই বছর প্রতিমা তৈরির খরচ অনেক বেড়েছে, কিন্তু তাদের পারিশ্রমিক বাড়েনি।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক শিল্পী এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন। তবুও ধর্মীয় কারণে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন। ভুট্টা ভট্টাচার্য আরও জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে মাটি সংগ্রহ এবং শুকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে।বাঘারপাড়ার আজমেহেরপুর সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিদ্যুৎ তরফদার জানান, এই উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই ভালো।তিনি আশা করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।


আরও খবর