কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যশোর ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের আরও এক সদস্য আটক, উদ্ধার হলো ১৪টি মোটরসাইকেল

 যশোর ডিবি পুলিশ এক অভিযানে গোপালগঞ্জ থেকে হামিম সরদার টনি (২৫) নামে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক টনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নাওরা ভাদরিয়া সরদারবাড়ির শাহ আলম সরদারের ছেলে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই আন্তঃজেলা চোরচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এর আগে চলতি বছরের ৯ জুলাই যশোর শহরের পালবাড়ির মোড় থেকে চক্রের অন্যতম সদস্য শহিদুল ইসলাম শহিদ (৪২)-কে আটক করা হয়।

শহিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ প্রথমে গোপালগঞ্জ থেকে ৭টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৪ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে আরও ৪টি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছিল।চক্রের হাতে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে এমন খবরের ভিত্তিতে পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখে।এর ফলস্বরূপ, গত শনিবার কাশিয়ানী থেকে হামিম সরদার টনিকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এই ধারাবাহিক অভিযানের মাধ্যমে আন্তঃজেলা চোরচক্রের মোট ১১ সদস্যকে আটক করা হয়েছে এবং সবমিলিয়ে মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে।


আরও খবর