কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রায়মারী কচুয়ায় তুচ্ছ ঘটনায় দুই ভাইকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন দুই সহোদর। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (শুক্রবার) সকাল ৮টার দিকে যশোরের কোতয়ালী উপজেলার রায়মারী কচুয়া গ্রামে।আহত দুই ভাই হলেন ওই গ্রামের বাসিন্দা আব্দুল হালিম এবং তার ভাই মোশারফ। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে আব্দুল হালিম ও মোশারফ বাড়ির পাশে গাছ লাগাচ্ছিলেন।এ সময় একই গ্রামের প্রতিবেশী রাজ্জাক, রুমান, রাকিব ও সালমান সেখানে এসে তুচ্ছ একটি বিষয় নিয়ে তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে।একপর্যায়ে কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হলে প্রতিবেশীরা প্রথমে আব্দুল হালিম ও মোশারফকে কিল-ঘুষি মারে। পরে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রাই গুরুতর আহত আব্দুল হালিম ও মোশারফকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


আরও খবর