কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘারপাড়া উপজেলা বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।সভায় তিনি উভয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলে জানা যায়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘারপাড়া শাখার আহ্বায়ক রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান,সাধারণ সম্পাদক শামসুর রহমান,পৌর সম্পাদক আব্দুর রহমান মিন্টু,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম আসলাম হোসেন,উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুমার কুন্ডু,যুগ্ম আহ্বায়ক সমীরণ রায়,তপন কুমার কুন্ডু, ডাক্তার মুরারী মোহন দেবনাথ, গৌরাঙ্গ দেবনাথ, প্রদীপ বিশ্বাস প্রমুখ।বক্তারা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধর্মীয় উৎসবগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আরও খবর