কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পারিবারিক কলহের চরম পরিণতি: স্ত্রী ও দুই শিশুকন্যাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ

১১ বছরের দাম্পত্য কলহ, নির্যাতন আর ঝগড়ার ভয়াবহ পরিসমাপ্তি। যশোরের অভয়নগরে স্ত্রী ও দুই কন্যাসন্তানকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবু (৩৬) নামের এক পাষণ্ড স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৬ অক্টোবর, ২০২৫) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ম আদালতের বিচারক মো: জাকির হোসেন টিপু এই রায় ঘোষণা করেন।আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় বাবু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই পারিবারিক কলহের জেরে নিজ শ্বশুরবাড়ি (অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রাম) থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে ফিরছিলেন বাবু। পথেই চরম আকার ধারণ করে তাদের দীর্ঘদিনের দাম্পত্য দ্বন্দ্ব।হত্যা স্থান: অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রাম।হত্যাকাণ্ড: ফেরার পথে পারিবারিক ঝগড়ার জেরে বাবু শ্বাসরোধ করে একে একে স্ত্রী ও দুই কন্যাসন্তানকে হত্যা করেন।মরদেহ ফেলে রাখা: হত্যার পর তিনজনকেই যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রেখে যান বাবু।

এই নৃশংস ঘটনার পর পরই জহিরুল ইসলাম ওরফে বাবু নিজেই বসুন্দিয়া পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে পুরো ঘটনা স্বীকার করেন। পুলিশ তাকে হেফাজতে নেয় এবং পরে ডিবিতে স্থানান্তর করা হয়।মামলার অভিযোগ: টাকা নিয়েও থামেনি নির্যাতনমামলার বাদী ও নিহত বিথির বাবা মুজিবর রহমান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে বাবু তার মেয়েকে নির্যাতন করতেন। এমনকি পারিবারিক কলহ মেটাতে বাবুকে ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি।পিতার অভিযোগ অনুযায়ী, ঘটনার দিনও ঝগড়া ও মারধরের পর বাবু পথের মধ্যে পরিকল্পিতভাবে স্ত্রী ও মাসুম দুই মেয়েকে হত্যা করেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর অভয়নগর থানার এসআই গোলাম হোসেন আদালতে বাবুর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। অবশেষে সোমবার এই জঘন্য অপরাধের জন্য আদালত তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিলেন।

আরও খবর