কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট চাইলেন বায়েজীদ হোসাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর, বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বাঘারপাড়া উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের প্রতি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তরুণ এই রাজনীতিবিদ বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। তিনি ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন।

আরও খবর