কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় যশোরে ছাপাখানা মালিকসহ দুইজন গ্রেপ্তার

যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের জন্য ব্যানার তৈরির সময় যশোরের একটি ছাপাখানা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ছাপাখানার মালিক এবং অন্যজন যুবলীগের পলাতক এক নেতার কর্মচারী। পুলিশ দাবি করেছে, বিক্ষোভের আড়ালে মূলত নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এসব ব্যানার তৈরি করা হচ্ছিল।বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই এন বি ডিজিটাল নামের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,দেবু মল্লিক: যুবলীগের পলাতক নেতা আনোয়ার হোসেন বিপুলের কর্মচারী।নাহিদ ইসলাম: ছাপাখানার মালিক।এ সময় 'শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর' এবং 'অবৈধ আইসিটি আইন বন্ধ কর' লেখা কয়েকটি ব্যানার জব্দ করা হয়।

জব্দকৃত ব্যানারগুলোতে বিক্ষোভের আয়োজক হিসেবে আনোয়ার হোসেন বিপুল-এর নাম লেখা রয়েছে। তিনি যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা। শেখ হাসিনার পতনের পর তিনি পলাতক রয়েছেন।অভিযোগ রয়েছে, বিপুল যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় 'ত্রাসের রাজত্ব' কায়েম করেছিলেন। কিশোর গ্যাং তৈরি করে তাদের হাতে মাদক ও অস্ত্র তুলে দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া দেবু মল্লিক বিপুল-এর কর্মচারী হিসেবে তার ব্যবসা দেখাশোনা করতেন।পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও তাদের লোকজন পরিচিতদের দিয়ে এসব অপকর্ম সংঘটিত করার চেষ্টা করছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল-এর নেতৃত্বে থানা পুলিশের সঙ্গে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম এই অভিযানে অংশ নেয়। পুলিশ জানিয়েছে, তারা এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখছে।

আরও খবর