কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বসুন্দিয়ায় শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করলেন ইন্জিঃ টিএস আইয়ুব

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখার প্রত্যয়ে, এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় বসুন্দিয়া ক্লাব, যশোর সদর-এর এই মহৎ উদ্যোগটি খেলার মাঠে নিয়ে এলো এক নতুন উদ্দীপনা।শুক্রবার ৩১ অক্টোবর বিকেলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৮৮ যশোর ৪ (বাঘারপাড়া, অভয়নগর, বসুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জননেতা জনাব ইন্জিনিয়ার টিএস আইয়ুব। ফিতা কেটে ও বর্ণিল পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি খেলার আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনকালে জনাব ইন্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, "খেলাধুলা হলো তারুণ্যের শ্রেষ্ঠ বিনিয়োগ। আমরা শহীদ জিয়ার স্মৃতিকে কেবল ধরে রাখছি না, আমরা তার দেখানো পথে হেঁটে একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম তৈরি করতে চাই। এই অঞ্চলের যুবকরা যেন তাদের শক্তি ও মেধা দেশের কল্যাণে ব্যবহার করতে পারে, সেজন্য এমন আয়োজন অত্যন্ত জরুরি।" তিনি বসুন্দিয়া ক্লাবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।বসুন্দিয়া ক্লাবের এই আয়োজনে ৮টি ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় জমায় হাজারো ফুটবলপ্রেমী দর্শক। তীব্র করতালি আর স্লোগানের মধ্য দিয়ে তারা খেলোয়াড়দের উৎসাহ যোগায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে তোলে। আয়োজকরা আশা করছেন, পুরো টুর্নামেন্ট জুড়েই এমন প্রাণবন্ত পরিবেশ বজায় থাকবে।

আরও খবর